Asam Horrific Road Accident, কাজিরাঙায় নিহত ২৩, আহত সাত

Spread the love

রোজদিন ডেস্ক : 
অসমের কাজিরাঙার কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত ও সাত জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা খুব ই সঙ্কট জনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
সূত্রের খবর, কাজিরাঙার কাছে একটি ট্রাক ও নগাঁও মুখী একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। এর ফলে মিনি বাসের ভিতর যাত্রীরা আটকে পড়েন। স্থানীয় মানুষ, পুলিশ দ্রুত তাঁদের উদ্ধারে সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়েন।

মিনি বাসটি বোকাখাত থেকে নগাঁও যাচ্ছিল। গোলাঘাটের এস পি স্বপ্ননীল ডেকা জানান, প্রাথমিকভাবে অন্তত সাত জনের নিহত হওয়ার খবর এসেছে। ভিতরে আরও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, মিনি বাসটি প্রচন্ড গতিতে পার্কের কাছে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাচ্ছিল, তাঁদের ধারণা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা হয়।
ভয়াবহ এই দুর্ঘটনার খবরে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোক,আতঙ্ক, উত্তেজনা দেখা দেয়।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজ মাধ্যমে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। এত বড়, ভয়াবহ দুর্ঘটনা তাঁদের সবাইকে বিচলিত করেছে। তিনি নিহতদের পরিজন কে গভীর সমবেদনা জানিয়ে বলেন, এতে সান্ত্বনার কোন ভাষা নেই। তবে তাঁরা এই কঠিন পরিস্থিতিতে একা নয় জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,গোটা অসম তাঁদের সঙ্গে আছে।
এখন আহতদের সুস্থ করে তোলাই তাঁদের অগ্রাধিকার বলে জানান। মন্ত্রী অতুল বোরা ঘটনাস্থলে থেকে ব্যক্তিগত ভাবে ত্রাণ, উদ্ধারের তদারকি করছেন।
মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। নিহতদের পরিবার পরিজনকে শক্তি জোগানোর বার্তা দেন।
সূত্রের খবর ট্রাকটি কর্ণাটকের। মিনি বাসের যাত্রীদের বেশির ভাগই কলেজ পড়ুয়া বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*