Kunal Ghosh, প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বিজেপি বিরোধী জোটের প্রস্তাব দিলেন

Spread the love

রোজদিন ডেস্ক: শিয়রে কড়া নাড়ছে কলকাতা, হাওড়া সহ একাধিক পুরসভার গুরুত্বপূর্ণ নির্বাচন।।এই পরিস্থিতিতে বিভেদ সরিয়ে রাজ্যে বিজেপি বিরোধী সব দলের জোট গড়ার প্রস্তাব দিলেন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ। আজ বিকেলে প্রয়াত জনপ্রিয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির মুর্তি উন্মোচন অনুষ্ঠানে তাঁর এই প্রস্তাব নিয়ে উপস্থিত অন্য দলের নেতারা অস্বস্তি তে পড়েন। কলকাতার প্রাণকেন্দ্র বি বা দী বাগে আজ প্রয়াত নেতার স্মরণে এই অনুষ্ঠান যেন আক্ষরিক অর্থেই সর্বদলীয় ( বিজেপি বাদে) হয়ে ওঠে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দেবপ্রসাদ রায়, অমিতাভ চক্রবর্তী সহ বিশিষ্ট কংগ্রেস নেতাদের সঙ্গে আজ একাসনে এক ই মঞ্চে বসেছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী, শোভন দেব চ্যাটার্জি, কুণাল ঘোষ, মদন মিত্র প্রমুখ বিজেপি বিরোধী নেতারা ও।


এখানেই কুণাল ঘোষ বলেন, কংগ্রেস, সিপিএম ও তাঁদের দল, সবাই একা লড়াই এ প্রস্তুত বলছে, আর মাঝখান থেকে খেলার মাঠ টা ভোট লুট করে বিজেপি ই নিয়ে যাবে। তিনি বিজেপি বিরোধী লড়াই এ কংগ্রেস, সিপিএম, মমতাপন্থী তৃণমূল সহ সব দল কে একসঙ্গে লড়ার প্রস্তাব দেন।
কংগ্রেস নেতৃত্ব অবশ্য তৎক্ষনাৎ এই মঞ্চে রাজনীতি বন্ধ করতে বলেন। তবে অতিথি বক্তা কুণাল ঘোষের এটি ব্যক্তিগত মত বলে জানান অমিতাভ চক্রবর্তী। বলেন,প্রিয়রঞ্জন দাসমুন্সির স্মরণে এই মঞ্চে তাঁরা রাজনীতির কথা বলবেন না। এটা বহুত্ববাদী মঞ্চ।।এই মঞ্চকে তাঁরা রাজনীতির বাইরে বাঁচিয়ে রাখবেন। রাজনীতি, বা জোটের প্রস্তাব আলোচনার জন্য দলের কার্যালয় আছে। তবে কুণাল তাঁর ছোট ভাই, সে তার বক্তব্য রেখেছে। এটা ও তার গণতান্ত্রিক অধিকার, বলুক, নিশ্চয়ই বলবে।

উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বৈঠকে বিজেপি বিরোধী সিপি এম ও সাবেক তৃণমূলের নেতারা এক সঙ্গেই উপস্থিত ছিলেন। এমন কি
সিপিএমের জাতীয় নেতা এম এ বেবি ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি র ঘনিষ্ঠতা নিয়ে বিজেপি ইতিমধ্যেই নানা তির্যক মন্তব্য করেছে।
যা নিয়ে রাজ্য সিপি এমের অন্দরে ও ক্ষোভ দেখা দিয়েছে বলে সূত্রের খবর।


দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রকাশ্যেই নাম না করে সাবেক তৃণমূলকে,(বিশেষত তার নেত্রীকে) ঠুকে, “চোর'” ও “চর” সম্পর্কে দলকে সতর্ক করেছেন।
আজ বিবাদী বাগের প্রিয়রঞ্জন দাসমুন্সির স্মরণ অনুষ্ঠানে কুণাল ঘোষের বক্তব্য নতুন মাত্রা এনেছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এই অনুষ্ঠান শেষে বর্ষীয়ান সিপি এম নেতা বিমান বসুকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন কুণাল ঘোষ।। সাধারণত কার ও প্রণাম গ্রহণ না করা বিমান বসু বলেন, ও দুম করে প্রণাম করল, তিনি কি করবেন! হঠাৎ এমন করলে তিনি আর কি করবেন বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*