CPM ঘরে ঘরে বই এর স্টল কর্মসূচির শুরু, ব্যাপক সাড়া, দাবি দলের

Spread the love

রোজদিন ডেস্ক: শারদীয়া উৎসবে সিপি এম সহ বামপন্থীদের বই এর বিপণি তে হামলা র প্রতিবাদ উঠেছিল রাজ্যের বিভিন্ন মহলে। রাজ্যের অর্থ মন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ঘটনা য় মাথা হেঁট হয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন।।
বই এর ওপর হামলার প্রতিবাদে রবিবার সিপি এমের পক্ষে রাজ্যের সর্বত্র ঘরে ঘরে বই পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।। প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ একাধিক নেতা, কর্মীরা এইদিন ভ্যানে, সাইকেলে, হেঁটে বই নিয়ে মানুষের দুয়ারে চলে যান। কলকাতায় বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ কে ভ্যানে বই নিয়ে যেতে দেখা গেছে।
দলীয় সুত্রে দাবি করা হয়, বই নিয়ে বাড়ির দুয়ারে যাওয়ার এই অভিযানে বিপুল সাড়া মিলেছে।
এর আগে বই এর বিপণিতে হামলার প্রতিবাদে বই প্রেমীদের উদ্যোগে কলকাতায় অভিনব পদযাত্রা সমাবেশ ও হয়। দল মত নির্বিশেষে মানুষ সেখানে অংশ নেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*