রোজদিন ডেস্ক :
রাজ্যে শিক্ষক নিয়োগের আগে বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি উঠলো। রাজ্য সরকার ১৪৩৩৯ জন শিক্ষক নিয়োগের ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর থেকে উচ্চ প্রাথমিকের সাক্ষাৎকার পর্ব শুরু হবে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এর আগে শিক্ষকদের বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আর্জি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা জানান, বাড়ির কাছের বিদ্যালয়ে সুযোগ পেলে শিক্ষকরা সময় বেশি পান, পড়ানোর মান ও ভাল হয়। নিয়োগের পর বদলি করা হলে শিক্ষকরা সমস্যায় পড়বেন বলে তিনি মনে করেন।

Be the first to comment