রোজদিন ডেস্ক :
বিচারপতিদের নিয়ে অবমাননা মূলক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) কে শোকজ করলো উচ্চ আদালত। আজ তাঁর বিরুদ্ধে এই নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। পনেরো দিনের মধ্যে তাঁকে এর জবাব দিতে বলা হয়েছে।
সাংসদের সমাজ মাধ্যমে বিচারপতিদের নিয়ে অবমাননামূলক পোস্ট নিয়েও আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।
আগামী ৮ ডিসেম্বর সাংসদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা তালিকাভুক্ত করে শুনানি হবে।
প্রসঙ্গত, বিচারপতিদের নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির অবমাননামূলক পোস্ট, মন্তব্য নিয়ে কড়া অবস্থান নিয়েছে আদালত।

Be the first to comment