আরও ১২

Spread the love
  1. আজ মঙ্গলবার সকাল দশটা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে একযোগে ৫ লক্ষ বার হনুমান চালিশা পাঠের আয়োজন।
  2. অনুষ্ঠানে উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আরএন রবি, মন্ত্রী দিলীপ ঘোষ-সহ আরও অনেকে।
  3. কয়েকদিন আগে কালী পুজো করেছি। শ্রীকৃষ্ণ, রাম, কালী, হনুমানের শক্তি দেখুন। ২০২৫ সালে কালী মাকে যারা প্রিজন ভ্যানে তুলেছিল, ২০২৬ সালে তাদের দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হল। এটাই কালীর শক্তি। নাম না প্রাক্তনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর।
  4. সবকিছুকে ভোটের সঙ্গে যুক্ত করবেন না, সনাতন ভারতে গীতা পাঠ, হনুমান চালিশা পাঠ চলবে। বঙ্গে সনাতনীরা ম্রিয়মান হয়ে গিয়েছিলেন, এবার তারা জেগে উঠেছে, বললেন দিলীপ ঘোষ।
  5. প্রকাশ্যে বিচারপতিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাইকোর্ট।
  6. সোমবার রাতে কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুকস্টল ভাঙল পুলিশ। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধে বাম ছাত্র সংগঠন। যানজট কলেজ স্ট্রিটে।
  7. বই নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় বসে এসএফআই সমর্থকরা। রাস্তা থেকে তাদের সরানোর চেষ্টা পুলিশের। এখনও উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর।
  8. উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা থেকে একশো মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃতের সংখ্যা আট, আহত অন্তত ২০ জন। চলছে উদ্ধারকাজ।
  9. ঘটনাস্থলে জেলাশাসক, এসপি-সহ প্রশাসনিক কর্তারা, কীভাবে দুর্ঘটনা, স্পষ্ট নয় কারণ।
  10. হয়তো জীবন্ত বেরতে পারবো না, পাকিস্তানের শীর্ষ আদালতের বিচারপতিদের চিঠি দিলেন জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
  11. রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজন সরকারি চাকরি, আজ মঙ্গলবার থেকে শুরু আবেদন, জারি বিজ্ঞপ্তি।
  12. বাংলাদেশে আচমকা জেলবদল চিন্ময়কৃষ্ণর, উদ্বিগ্ন আইনজীবীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*