রোজদিন ডেস্ক :
দমদমে এক নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া
আজ আচমকা চারতলার বারান্দা থেকে নীচে ঝাঁপ দেয়। অষ্টম শ্রেণির এই ছাত্র কেন স্কুলের বারান্দা থেকে ঝাঁপ দেয়, তার কারণ এখনও পরিস্কার নয়। স্কুল কর্তৃপক্ষ দ্রুত গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যান। সে রাজারহাট এলাকার বাসিন্দা। খবর পেয়ে দমদম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেছে।
প্রাথমিকভাবে সে ঝাঁপ গিয়েছে বলে জানা যায়। সে নিজে ঝাঁপ দিয়েছে, নাকি কেউ ফেলে দিয়েছে পুলিশ তদন্ত করছে।
এই ঘটনায় স্কুল ও সংলগ্ন এলাকায় তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment