PALM AVENUE FIRE: ভোরে পাম অ্যাভিনিউয়ের বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

Spread the love

প্রতিবেদন: ফের ভোরের শহরে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরবেলা দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউর একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১৫টি ইঞ্জিন। জানা গিয়েছে বস্তির পাশে থাকা একটি গুদামে প্রথম আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে বাকি বস্তিতে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। সর্বশেষ খবর সকালের পর মোট ১৫টি ইঞ্জিনের চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। তবে কিছু পকেট ফায়ার রয়েছে সেগুলোও নেভানোর কাজ চলছে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। যাঁরা ঘরে ছিলেন তাঁদের বের করে আনে দমকল কর্মীরা। ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। এদিন ভোর চারটে নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। গোডাউনের পাশে বস্তি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেই সব জায়গায়। এরই মধ্যে একটি সিলিন্ডার ফেটে যাওয়ায় আরও ছড়ায় আগুন। তবে বেলা বাড়তেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে দমকল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*