- আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান আগামীকাল শুক্রবার ২০ নভেম্বর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়তে পারে।
- বর্তমান ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এবং ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
- পূর্বাভাস অনুযায়ী, এটি অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে, বিশেষ করে ওড়িশার গোপালপুরের পূর্ব দিকের কাছাকাছি অঞ্চল দিয়ে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে।
- ল্যান্ডফলের সময় এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে। তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
- আকভানের প্রভাবে সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।
- ভয় দেখিয়ে জমি হাতানোর অভিযোগ, মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক শামিম আহমেদের বাড়িতে মাঝরাতে পুলিশ ও সিআইডির বিশেষ দল। খোঁজ মিলল না বিধায়কের।
- দুই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর বিরুদ্ধে দুর্নীতি ও ধর্ষণের অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের।
- ভরা পর্যটনের মরশুমে প্রায় একমাসে হাওড়া থেকে বাতিল ৯০টা ট্রেন, ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের।
- রাজ্যের ২২টি জেলার প্রাথমিক স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি।
- বৃহস্পতিবার ভোরে পাম অ্যাভিনিউয়ের বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন।
- হাওড়ার বাকড়া বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫-৭টি ফলের দোকান।
- বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে নিয়ে বিদেশ মন্ত্রকের নীরবতায় প্রশ্ন তুললেন কংগ্রেসের অধীর চৌধুরি।

Be the first to comment