ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভোররাত থেকে ঝির ঝির বৃষ্টিতে,ক্ষতির মুখে সুন্দরবনের আলু ও ধান চাষিরা

Spread the love

সুস্মিত মুখার্জি :

বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সহ বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভোররাত থেকে শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি।বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আগামী কুড়ি থেকে একুশ তারিখ উড়িষ্যা উপকূলে অর্থাৎ পুরীর কাছাকাছি প্রবল গতি নিয়ে ল্যান্ড ফল করার সম্ভাবনা আছে। যার ফলে মনে পডে সেই 1999 সালের তৎকালীন ঘূর্ণিঝড়ের কথা ।তাই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে ও নদীতে যেতে নিষেধআজ্ঞা রয়েছে।সেই সাথে সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা মূলক প্রচার চালানো হয়েছে দুর্বল নদীবাধের এলাকা থেকে মানুষদের নিরাপদ আশ্রয় স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে।আর সুন্দরবনের আলু চাষী এবং ধান চাষীদের এবার মাথায় হাত। কারণ শীতকালীন সব্জি চাষ ও পাকা ধানে মই দিল অকাল বৃষ্টি ও ঘূর্ণিঝড় আকভানের কারণে।তাই কৃষক সন্তু মন্ডল জানিয়েছেন যেহেতু আমাদের এক ফসলের গ্রাম এখানে চাষ তেমন একটা হয় না যদিও মাঠে পাকা ধান রয়েছে সেই কারণেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে। দুর্যোগ কেটে গিয়ে ঝলমলে রোদ উঠতে শুরু করলে গাছের গোড়ায় পচন ধরবে তা থেকে ক্ষতির সম্মুখীন হতে হবে চাষি জীবিদের তাই তাদের দাবি, সরকারি কিছু সহযোগিতা পাওয়া গেলে উপকৃত হবে চাষীরা।এ বিষয়ে হিঙ্গলগঞ্জ বিজেপির কিষান মোর্চার সভাপতি তপন জোরদার জানিয়েছেন তিনি এবং তার দল সর্বদা কৃষকের সাথে সহযোগিতায় ছিল আছে থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*