- শনিবার আইআইটি খড়গপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
- প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। উত্তরাখণ্ডের পাউরি জেলায় যোগী আদিত্যনাথের পৈতৃক বাড়িতে এ দিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
- জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এলেও, পরেননি সমাবর্তনের বিশেষ পোশাক। উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আমরা ভারতীয় মূল্যবোধ, শিক্ষাকে প্রয়োগ করার চেষ্টা করছি। এখনও কেন রোব, বুট পরতে হবে? এখন কোনও আইআইটি, এনআইটি-তে রোবিং হয় না।”
- উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “একটি অমানিশা পশ্চিমবঙ্গের উপরে বিরাজ করছে। পাচ-ছয় দশক এই রাজ্যের জন্য নেতিবাচক বলাই ভালো। ইতিহাস যখন লেখা হবে, তখন এই পাঁচ দশক বাঙালি পিছিয়ে যাওয়ার যে ইতিহাস রচনা হয়েছে, তা লেখা হবে।”
- ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদেরও যদি মানসিকতার পরিবর্তন হয়, ভালো হয়। কারণ সেই পরিস্থিতি নেই বাংলায় যে বেরলেই হাতের কাছে কাজ জুটিয়ে দেওয়া হবে। এটাই বাস্তবতা। সরকারের লক্ষ্য হচ্ছে আমাদের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা রাজ্যের আইটি, ইঞ্জিনিয়ার গ্রাজুয়েটদের জন্য, যাতে তাদের খুব কম বেতনে এন্ট্রি লেভেলে চাকরি নিয়ে চলে যেতে না হয়। আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে প্রথম ও দ্বিতীয় চাকরির পর তৃতীয় চাকরিটা যেন এই বাংলায় হয়। আপনারা আসুন, আমরা আশা করি ততদিনে বাংলাকে কর্মসংস্থানের জায়গা হিসাবে কিছুটা গড়ে তুলতে পারব।”
- অগ্নিমিত্রা পাল জানান, কলকাতা থেকে শিলিগুড়ি, রাজ্যের একাধিক শহরে তৈরি হতে চলেছে স্ট্রিট ফুড হাব। সেখানে এক ছাদের তলায় মিলবে এলাকার জনপ্রিয় স্ট্রিট ফুড। পাশাপাশি, হকারদের পুনর্বাসনের ভাবনাও রয়েছে সরকারের। তাঁদের জন্য দেওয়া হতে পারে বিশেষ ই-কার্ট।
- হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা—হাওড়া জেলা হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে শুক্রবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই।
- সব্যসাচী দত্ত মামলায় শুক্রবার সকাল থেকে চলছে ইডির তল্লাশি অভিযান। লেকটাউনে ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান নেমেছেন ইডি আধিকারিকরা। এ ছাড়া সল্টলেকেও একাধিক জায়গায় চলছে তল্লাশি। ইডির নজরে সব্যসাচী ঘনিষ্ঠ ৪ ব্যবসায়ী।
- শুক্রবার পৌষ মেলার ওয়েবসাইটে বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ খুলে যায় স্টল বুকিংয়ের লিঙ্ক। তবে এ দিন থেকে স্টল বুক করতে পারবেন শুধুমাত্র পুরোনোরাই । বুকিং চলবে আগামী ২৪ তারিখ পর্যন্ত। নতুনদের জন্য স্টল বুকিং শুরু হবে হবে ২৬ নভেম্বর থেকে। এছাড়াও এ বছর স্টলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে প্রায় ১০% ।
- গিরিশ পার্ক থানা থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে হুমকি দেওয়ার মামলায় শুক্রবার সকাল থেকে ওই থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
- ফায়ার লাইসেন্স করে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে বড়সড় সাফল্য পেল অ্যান্টি-করাপশন ব্যুরো। শুক্রবার কোচবিহারের ডিভিশনাল ফায়ার অফিসে হানা দিয়ে ঘুষের প্রথম কিস্তির ১৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন ওই দফতরের এক কর্মী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোচবিহারের ডিভিশনাল ফায়ার অফিসারকেও গ্রেফতার করেছেন ACB আধিকারিকরা।
- পাঁচ বছরের এক শিশু কন্যাকে এক মাসের ব্যবধানে দু’বার টিকা দেওয়ার অভিযোগ। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে শিশুটি। শুধু তাই নয় নিজেদের দোষ ঢাকতে স্বাস্থ্য কেন্দ্রের থেকে দেওয়া পরিবারের খাতার পুরোনো তারিখ ও কলম দিয়ে কেটে দিয়েছে স্বাস্থ্যকর্মী। এই ঘটনা শুক্রবার কোচবিহার ২ ব্লক মহিষাবাথান এলাকায় থাকা একটি স্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা ছড়ায় ।
- চার দিন ধরে নিখোঁজ থাকার পরে অবশেষে মিলল হদিস। তবে জীবিত অবস্থায় নয়, শুক্রবার সকালে একটি নয়নজুলি থেকে উদ্ধার হলো যুবকের পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের মায়ামারি এলাকায়। মৃতের নাম শিবলু সরকার।
- ফের পিছিয়ে গেল টুলুর এফআইআর খারিজের দাবিতে মামলার শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরতে হয়েছে তাঁকে। তিন সপ্তাহের রক্ষাকবচ দেওয়া হয়েছে টুলুকে। এদিকে, এফআইআর খারিজ দাবি মামলায় দ্রুত শুনানির আবেদন করেছিলেন টুলু। কিন্তু, শেষপর্যন্ত দ্রুত শুনানি সম্ভব হল না। অন্যদিকে, আরও একটি মামলায় টুলুর বিরুদ্ধে লুক আউট নোটিস নিয়ে এবার রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।
- তোলাবাজি, কাটমানিতে জিরো টলারেন্স। সরসরি অভিযোগ জানানোর হেল্পলাইন নম্বর চালু করতেই জমল অভিযোগের পাহাড়! সাড়ে তিন মাসেই ১৭০০ তোলাবাজির অভিযোগ জমা পড়ল, খবর সূত্রের। অভিযোগ পেয়েই সরাসরি পদক্ষেপ করেছে পুলিশও। তোলাবাজি, কাটমানিতে জিরো টলারেন্স। সরসরি অভিযোগ জানানোর হেল্পলাইন নম্বর চালু করতেই জমল অভিযোগের পাহাড়! সাড়ে তিন মাসেই ১৭০০ তোলাবাজির অভিযোগ জমা পড়ল, খবর সূত্রের। অভিযোগ পেয়েই সরাসরি পদক্ষেপ করেছে পুলিশও।

Be the first to comment