Ex Minister, ব্রাত্য বসু তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করলেন

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর প্রায় অন্তরালে চলে গেছেন তিনি।। এবার তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা, দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু।।
দাবি করলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ই অসত্য।। ব্যক্তিগত শত্রুতা থেকে তাঁর বিরুদ্ধে এই সব অভিযোগ আনা হয়েছে।
এমন কি যিনি তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন, তাঁকে তিনি চেনেন ও না। এই সব নিয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন। এই সবের নিরপেক্ষ, পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন।
কে বা কারা এই সব করছেন প্রশ্নে ব্রাত্য বসু র অনুমান, এর নেপথ্যে তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক থাকতে পারেন।। তাঁকে বিতাড়িত করা হয়েছিল।

নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও সংশয়ে আছেন তিনি। জানান, যে দলে ছিলেন, এখন সেই দল ই তো আর নেই। এখন তিনি কোন দিকেই নেই।
রাজনৈতিক কারবারি দের ধারণা, তিনি সম্ভবত ঋতব্রত শিবিরের দিকে ঝুঁকতে পারেন।।পালাবদলের পর কয়েক মাস তিনি আত্মবিশ্লেষণ করেছেন বলে ইঙ্গিত দেন।।যা প্রয়োজন ছিল।।
বিজেপি অবশ্য প্রাক্তন শিক্ষা মন্ত্রী কে সহজে পার পেতে দিতে নারাজ। দলের মুখপাত্র সায়ন্তন বসু বলেন, তাঁরা আগের আমলের সব দুর্নীতি, অপকীর্তি র তদন্ত ও শাস্তি চান। তাঁরা যে সহজে অভিযুক্তদের ছাড় দেবেন না তার ইঙ্গিত মেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*