Mexico তে রুদ্ধশ্বাস অভিযান, ১১ জন নিহত, ধৃত কুখ্যাত মাদক মাফিয়া

Spread the love

রোজদিন ডেস্ক :

আকাশপথে হেলিকপ্টার, সমতলে একের পর এক গাড়িতে আগুন, রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নিরাপত্তা রক্ষীদের জালে ধরা পড়লো মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া ফাউস্তো। তার মাথার দাম ছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা।

রাতভর গুলিযুদ্ধে নিহত হয়েছে সাত মাদক মাফিয়া সহ চার জন সেনা কর্মীও।

মাদক পাচারের অভিযোগে দীর্ঘদিন ধরে আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় ফাউস্তোর নাম ছিল। মাদক পাচার সহ অবৈধ আগ্নেয়াস্ত্র পাচারও করত এই মাফিয়া।

তাকে ধরলেও আবার কোন পালটা গোলমালের আশঙ্কায় মেক্সিকোর সংশ্লিষ্ট এলাকার মানুষজন তটস্থ, আতঙ্কিত হয়ে আছেন। এলাকায় কড়া নজরদারি, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*