রোজদিন ডেস্ক :
নাইজেরিয়ায় এক শেষ কৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২৪ জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। উদ্ধার করা হয়েছে আর ও ২৪ জনকে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, যাত্রী বোঝাই নৌকাটি আয়ামা থেকে উকুরিতে এক শেষ কৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। যাত্রা পথে ওয়েই কোরোঘা ও ওটুয়ান নদীতে শনিবার নৌকাটি ডুবে যায়। যান্ত্রিক গোলযোগ এর কারণ বলে জানা যায়। নৌকার চালককে যাত্রীরা স্থলভাগের দিকে নৌকা ঘোরাতে বললেও তিনি শোনেননি বলে অভিযোগ। নৌকাডুবির পর চালক পালিয়ে যান বলে খবর। নাইজেরিয়ায় এই ধরণের দুর্ঘটনা নতুন না। আইনের কড়া বিধি না থাকা এর কারণ বলে স্থানীয় মানুষের অভিযোগ।
এখন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালাচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment