Utrar Pradesh Election : কংগ্রেস – সমাজবাদীর আসন রফা ইতিবাচক

Spread the love

রোজদিন ডেস্ক: উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী দলের আসন রফা প্রায় চূড়ান্ত। আজ এই নিয়ে উভয় দলের বৈঠক ইতিবাচক হয়েছে।। সমাজবাদী দলের নেতা রামগোপাল ও কংগ্রেসের প্রমোদ তিওয়ারি এই কথা জানান। ২/৪ দিনের মধ্যে ই আসন রফা হয়ে যাবে বলে তাঁদের আশা।
কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন,কোন দল কটি আসনে লড়বে, তা বড় কথা না, লড়াই হবে জয়ের জন্য। এবার বিধান সভা নির্বাচনে বিজেপি র পরাজয় নিশ্চিত।
এবার বিজেপি কে পরাজিত করতে কংগ্রেস ও সমাজবাদী দল বদ্ধপরিকর। ফলাফল কি হবে তা বলবে ভবিষ্যত।
আগামীকাল এই সব নিয়ে আবার দুই দল বৈঠকে বসবে।
সূত্রের খবর, আগামী বছর উত্তরাখণ্ড বিধান সভা নির্বাচনে ও উভয় দল জোট বাঁধতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*