রোজদিন ডেস্ক: দিল্লিতে থানার মধ্যে পাঁচ পুলিশ কর্মী কে কুপিয়ে পালিয়ে গেছিলেন এক যুবক। তাঁর মা ও বোনের অভিযোগে
পুলিশ জামা মসজিদ থানায় তাঁর কাউন্সিলিং করছিলেন।।আচমকা তাঁদের ছুরি দিয়ে আঘাত করে নাবিল নামের যুবক পালিয়ে যান।।আহত পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালিয়ে ছিতলি কবর এলাকা থেকে গ্রেফতার করে।।পুলিশ কে নাবিল ফের
আক্রমণ করলে পুলিশ গুলি চালিয়ে তাঁকে আহত অবস্থায় গ্রেফতার করেছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ধৃত যুবক কে কড়া প্রহরায় রেখেছে পুলিশ।

Be the first to comment