রোজদিন ডেস্ক: রাজ্যে আর গোমাতা কে কাটতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা নিয়ে রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিরোধী সিপি এম ও কংগ্রেস পৃথক ভাবে এর মধ্যে বিভাজনের রাজনীতির অভিযোগ করেছেন।
কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য এক ভিডিও বার্তায় বলেন, রাজ্যে কংগ্রেস আমল থেকেই পশু জবাই নিয়ে আইন আছে। চোদ্দ বছরের নীচে কোন পশু জবাই করা যায় না। মুখ্যমন্ত্রী কে নিশানা করে তিনি বলেন, ধর্মীয় উন্মাদনা র এই খেলা রাজ্যবাসী মানবে না।।ধর্মীয় বিভাজন করে উনি নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন বলে অশোক ভট্টাচার্য র তোপ দাগেন।
সিপি এম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য , সিপি এম নেতা
সুজন চক্রবর্তী পৃথক ভাবে এর সমালোচনা করেন।
বিকাশবাবু বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী প্রমুখ আর এস এসের বিভাজনের রাজনীতি তে বিশ্বাসী। এর মাধ্যমে হিন্দু মুসলিমের বিভেদ আর ও বাড়বে। রাজ্যে খ্রিস্টানদের ওপর অত্যাচার বাড়ছে জানিয়ে তিনি উদ্বেগ ব্যক্ত করেন।
সিপি এম নেতা সুজন চক্রবর্তী পৃথক ভাবে বলেন, গো হত্যা বন্ধের নিদান দিলেও গোমাংস রফতানি, গরু পাচারে কি ব্যবস্থা নেবে রাজ্য? উত্তর প্রদেশে গোমাংস রফতানি সংস্থা গুলির বেশির ভাগ ই বিজেপি নেতারা চালান। একে তাঁরা বিভাজন, দ্বিচারিতা বলে মনে করেন।
মুখ্যমন্ত্রী র ঘোষণা য় বিজেপি সহ হিন্দুত্ব বাদী সংগঠন গুলি খুশি।

Be the first to comment