HOWRAH CORPORATION: বাড়ছে আইনি জটিলতা, হাওড়া পুরভোটও কি এবার অনিশ্চিত?

Spread the love

প্রতিবেদন: হাওড়া পুরসভার ভোটও কি ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে? সোমবারের পর পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও এই মামলার ফলাফলের উপর তার ভবিষ্যৎ নির্ভর করবে। হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় এমনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এনিয়ে মামলা দায়ের করেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ। সোমবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে। শুনানিপর্ব শেষে ভোট ঘোষণার উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে বিচারপতি জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ১ ডিসেম্বর। তার আগে ভোটের দিনক্ষণ যদি ঘোষণা করা হয়, তার পরেও এই মামলার ভবিষ্যতের উপর তা নির্ভর করবে। কমিশনকে তা মানতে হবে বলেও স্পষ্ট করেছে আদালত। সম্প্রতি রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত হয়। নিয়ম মেনে সঠিক পুনর্বিন্যাস না-করার অভিযোগ তোলেন মামলাকারী। তাঁর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দানি, কলকাতার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ডিলিমিটেশনের প্রক্রিয়ায় অ্যাডমিনিস্ট্রেটর নিজেকে কর্পোরেশনের প্রতিনিধি হিসেবে দেখিয়েছিলেন। কিন্তু হাওড়ার ক্ষেত্রে সরকারের ডিলিমিটেশন করার কোনও ক্ষমতাই নেই। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন দুটি আলাদা আইনে চলে বলেই দাবি আইনজীবীদের। আসলে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, শাসক দল বা নির্বাচন কমিশন, কেউই হাওড়ায় নির্বাচন করাতে চান না। তার জন্যই এই পদ্ধতিতে বেআইনি কাজ করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*