Ayodhya To Janakpur,উদ্বোধনের দিন থেকেই যাত্রী জোয়ার!

Spread the love

রোজদিন ডেস্ক: রাম জন্মভূমি থেকে সীতা র জন্মভূমি! ভারতের পুণ্যভূমি অযোধ্যা থেকে নেপালের জনকপুর! সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ভার্চুয়ালি পতাকা আন্দোলিত করে এই সরযূ – কমলা এক্সপ্রেস উদ্বোধনের দিন থেকেই যাত্রীদের ঢ্ল নেমেছে।। উত্তর প্রদেশ, বিহারের বিভিন্ন রেলপথ অতিক্রম করে মঙ্গলবার এই ট্রেন জনকপুর পৌঁছলে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা যায়।

নেপালের যুব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রামজি যাদব ও মাধেশ প্রদেশের মুখ্যমন্ত্রী সরোজ কুমার যাদব তাঁদের স্বাগত জানান।।
উত্তরীয়, ফুল সহকারে যাত্রী দের সংবর্ধনা জানানো হয়। এই নয়া রেলপথ যাত্রা শুরু করায় খুশি দুদেশের আমজনতা ও। পর্যটনের সঙ্গে এই পরিসেবা চালু হওয়ায় উভয় দেশের ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, স্থানীয় ব্যবসার পরিধি ও বৃদ্ধি পাওয়ার আশা।
সামনেই রাম – সীতার বিবাহ পঞ্চমী উৎসব উপলক্ষে এই ট্রেন যাত্রা য় ভিড় আরও বাড়বে বলে রেল কর্তৃপক্ষ মনে করেন।
এই সূত্রে প্রকাশ, প্রতি সোমবার বিকেল ৫.৫০ মিনিটে অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে এই ট্রেন ছেড়ে পরদিন দুপুরে জনকপুর ধামে পৌঁছবে। মঙ্গলবার নেপালের স্থানীয় সময় ১.১০ মিনিটে ফের ওখান থেকে অযোধ্যা অভিমুখে তা রওনা দেবে বলে জানা যায়। দীর্ঘ এই যাত্রাপথ সুগম, স্বচ্ছন্দ করার লক্ষ্যে উভয় দেশ ই প্রয়াস নিচ্ছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*