রোজদিন ডেস্ক: নিউ টাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেন আবাসনের বেসমেন্টে আচমকা ভয়াবহ আগুন। সোমবার সন্ধ্যার এই আগুনে পূড়ে ছাই হয়ে যায় একাধিক বাইক, দামি গাড়িও। এই ঘটনায় আবাসনের বাসিন্দা রা সহ সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। সূত্রের খবর, আবাসনের বেসমেন্টের গ্যারেজে আগুন লেগে কয়েকটি বাইক পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু গাড়ি ও। নিরাপত্তা রক্ষীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। আসে দমকলের একটি ইঞ্জিন ও। কিভাবে আগুন লাগলো তা এখন ও পরিস্কার নয়।। এই নিয়ে মঙ্গলবার ও দিনভর ওখানে চাপা উত্তেজনা ছিল। নিরাপত্তা কর্মীদের নজরদারি, টহলদারি আরও জোরদার করা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment