রোজদিন ডেস্ক: উত্তর প্রদেশের আসন্ন বিধান সভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে আলোচনার মাঝেই পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করল সমাজবাদী পার্টি ( এস পি)। দলের নেতা রামগোপাল যাদব বলেন, কংগ্রেস কে তাঁরা ২৬ টি আসন ছাড়তে চান।। যদিও সূত্রে র খবর কংগ্রেসের দাবি ১২৬ টি আসন। এই নিয়ে উভয় পক্ষের টানাপোড়েনে আসন রফা নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার রাতে এস পি প্রধান অখিলেশ যাদব সমাজ মাধ্যমে কংগ্রেসের উদ্দেশ্যে এক আবেদনে বলেন, আসন নিয়ে আলোচনা র সময় দুই আলাদা দলের প্রতিনিধি হিসাবে নয়, ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী দের যৌথ ভাবে বেছে নেওয়া হোক।।
সুত্রের খবর, কংগ্রেস অন্তত ১০০ টি আসনের দাবিতে অনড়। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেন, তাঁরা ভিক্ষা চাইছেন না।।এইদিন এস পি র ঘোষিত প্রার্থীদের মধ্যে তাঁর লোকসভা কেন্দ্রের অধীন দুটি আসন ও আছে।
ফলত উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ বিধান সভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে এস পি র আসন রফা ক্রমেই জটিল দিকে যাচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করেন। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কংগ্রেস কে নমনীয় হওয়ার আর্জি জানিয়েছেন এস পি নেতারা।
আগামী ২৭ নভেম্বর ফের দু দলের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে জানা যায়।
উত্তরাখণ্ড নির্বাচন : আগামী বছর মার্চের প্রথম সপ্তাহে উত্তরাখন্ডের বিধান সভা নির্বাচন হতে পারে। ওই রাজ্যের স্কুল গুলির পরীক্ষা সূচি দেখে তেমন ই মনে করছেন অভিজ্ঞ মহল।

Be the first to comment