রোজদিন ডেস্ক: রাজ্যের সব বিদ্যালয়ে আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস পালিত হবে। পরদিন ২৭ নভেম্বর রাজ্যে বাল্য বিবাহ বিরোধী বিরোধী দিবস
পালনের নির্দেশিকা জারি করেছে নারী ও শিশু কল্যাণ বিভাগ। সব বিদ্যালয়ে এই দিন টি পালনের জন্য বিদ্যালয় শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব কে চিঠি দিয়েছেন রাজ্য সরকারের সচিব।
দুটি দিবস ই গুরুত্বপূর্ণ, তাৎপর্য পূর্ণ, এই নিয়ে কোন চিন্তার অবকাশ নেই। কিন্তু পড়ুয়া দের কথা ভেবে বিদ্যালয় গুলিতে পরপর দুদিন এই সব দিবস পালন নিয়ে উদ্বিগ্ন শিক্ষক মহল, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ ও।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, এই সব উদ্যোগ ই ভাল। কিন্তু এই সময়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা চলছে। নবম শ্রেণি অবধি মূল্যায়নের দিন ডিসেম্বরের প্রথমেই।।
এই প্রেক্ষিতে পরপর দুদিন কিভাবে তা পালন করা সম্ভব তিনি উদ্বেগ ব্যক্ত করেন।
এক ই রকম ভাবে একাধিক স্কুলেও শিক্ষক মহল এই সব নিয়ে চিন্তিত বলে প্রকাশ।
শিক্ষক শিক্ষিকা দের উৎস শ্রী পোর্টাল নিয়ে ও শিক্ষক মহল উদ্বিগ্ন।
চিন্তা স্কুলে বায়োমেট্রিক উপস্থিতি, ছুটির তালিকা কি হবে তাই নিয়েও।
এই সব কিছু উদ্যোগে আপত্তির কিছু নেই তাঁদের।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর মতে, বায়োমেট্রিক উপস্থিতি চালু করলেও তা যেন নিয়ম মেনে যথাযথভাবে করা হয়।
আর বিদ্যালয়ে দেদার, অপ্রয়োজনীয় ছুটির বিপক্ষে বহু শিক্ষক সংগঠন ই।
স্কুলে দেদার ছুটি না দিয়ে পড়ুয়া দের পঠন পাঠনে দৃষ্টি গুরুত্ব বেশি দেওয়া হোক, এমন্টাই চান তাঁরা।

Be the first to comment