রোজদিন ডেস্ক: প্রয়াত প্রাক্তন রাষ্ট্র পতি প্রণব মুখার্জি র পরামর্শে তিনি বিজেপি তে যোগ দিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার জানান। এক বেসরকারি সংবাদ মাধ্যমে এই কথা বলেন তিনি।
তৃণমূল কে ঠুকে মুখ্যমন্ত্রী বলেন, ওটা তো কোম্পানির মত ছিল। তিনি নিজেও সেখানে কর্মচারী ( এমপ্লয়ি) ছিলেন মাত্র। এই ভাবে থাকবেন না বলেই বেরিয়ে এসেছেন। এর নেপথ্যে প্রাক্তন রাষ্ট্র পতি প্রণব মুখার্জির পরামর্শ ও ছিল।
মুখ্যমন্ত্রী বলেন, উনি রাষ্ট্র পতি হওয়ার পর তিনি দেখা করতে গেছিলেন। ততদিনে তৃণমূলে ভাইপো ( সাংসদ অভিষেক ব্যানার্জি) চলে এসেছেন। প্রণব বাবু তাঁকে কি করবেন ভেবে দেখতে বলেন। মুখ্যমন্ত্রী র কথায়, “উনি বলেন, এমপ্লয়ি থাকতে হলে তবে এর (তৃণমূলের) সঙ্গে থাকো। আর যদি এগোতে চাও মোদিজির সঙ্গে থাকো। ‘”
তবে এই নিয়ে আর বেশি কিছু বলতে চান নি মুখ্যমন্ত্রী। নিজেই বলেন, উনি ( প্রণব মুখার্জি) এখন আর নেই। এই নিয়ে বিতর্ক হবে। এর বেশি আর কিছু তিনি বলতে চান নি।
উল্লেখ্য, প্রণব মুখার্জি র সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত সুসম্পর্ক ছিল। তাঁর ” প্রণবদা কে ” শ্রদ্ধা করতেন মোদিজী। বহু বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করতেন। পরামর্শ নিতেন বলে শোনা যায়।
মুখ্যমন্ত্রী র এইদিনের বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।

Be the first to comment