Keralam, সিপি এম নেতা খুনে তিন বিজেপি, আর এস এস কর্মী ভাইদের যাবজ্জীবন কারাদণ্ডর নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক: কেরলমের সিপি এম নেতা সি ভি ধনরাজ কে খুনের দায়ে তিন আর এস এস – বিজেপি কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত। বুধবার নিম্ন আদালতের বিচারপতি কে এন প্রশান্ত এই রায় ঘোষণা করেন। দন্ডাজ্ঞাপ্রাপ্ত টি পি বিজু, এম বিপিন ও এম বৈশাখ সম্পর্কে তিন ভাই।
২০১৬ সালে সিপি এম নেতা ধনরাজের হত্যা নিয়ে তোলপাড় উঠেছিল।।আদালত তিন অভিযুক্ত কে মাথা পিছু পাঁচ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার ও নির্দেশ দেন। এই পনের লক্ষ টাকা নিহত নেতার মা ও স্ত্রীকে দিতে হবে।। বাড়ির সামনে তাঁকে খুন করেছিল দুষ্কৃতি রা। এই ঘটনায় অভিযুক্ত ২০ জনের মধ্যে একজন শুনানি শুরুর আগেই নিহত হন।
বিচারপতি এই হত্যাকে পূর্ব পরিকল্পিত ও ইচ্ছাকৃত বলে মন্তব্য করেন।
প্রমাণাভাবে বাকি ষোল জন মুক্তি পেলেও সরকার তাঁদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*