রোজদিন ডেস্ক: রাজ্য সরকার দিঘার জগন্নাথ মন্দিরের নাম বদল করে “শ্রী শ্রী জগন্নাথ মন্দির ” করার সিদ্ধান্ত নিয়েছে। সমগ্র মন্দির চত্বরের নাম হয়েছে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মর্মে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানা যায়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরীর জগত বিখ্যাত জগন্নাথ ধামের আদলে দিঘায় এই মন্দির স্থাপন করেন। এর সঙ্গে ধাম শব্দ জোড়া নিয়ে ওড়িশা সহ বিভিন্ন মহলে আপত্তি ওঠে।।রাজ্যে নতুন সরকার আসার পর ধাম শব্দ বাদ দেওয়া হয়। এবার এই মন্দির শ্রী শ্রী জগন্নাথ মন্দির নামে পরিচিত হবে বলে সরকারি সূত্রে জানা যায়।

Be the first to comment