Punjab, আপ এর সমাবেশে কফি মেশিন বিস্ফোরণ, নিহত এক

Spread the love

রোজদিন ডেস্ক: ভোটমুখী পঞ্জাবে ক্ষমতাসীন আপের এক সমাবেশে কফি মেশিন বিস্ফোরণে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক ব্যক্তি। বুধবার নাথুয়ালা জাদিদ গ্রামের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ওই সমাবেশে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল সহ বিশিষ্ট আপ নেতা, মন্ত্রীদের আসার কথা ছিল।
নিহত ব্যক্তি ওখানে বেয়ারার কাজ করছিলেন। কি ভাবে এই বিস্ফোরণ হোল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*