ABHISHEK BANERJEE: হলফনামা নিয়ে ফেক ভিডিয়ো দেখিয়েছেন অভিষেক, দায়ের হল এফআইআর

Spread the love

প্রতিবেদন: তৃণমূলের ঋতব্রত শিবির নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছে তার একাংশ জাল। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে গোপন ভিডিয়ো দেখিয়ে এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যের এক থানার অন্দরের ভিডিয়ো ফাঁস করে দিয়েছেন।

এরপরই ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল কালনা থানা। ওই ভিডিয়ো দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, পূর্ব বর্ধমানের কালনা থানায় বসে পুলিশকর্মীরাই এই সব জাল হলফনামা তৈরি করেছে। সাংবাদিক বৈঠকে একটি ভিডিও প্রকাশ্যে এনে এই অভিযোগ করেন তৃণমূল সাংসদ। অভিষেক এই অভিযোগ করার ঘণ্টা খানেকের মধ্যেই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে কালনা থানা। পুলিশের দাবি, অভিষেক যে ভিডিও দেখিয়ে এমন দাবি করছেন, যা আসলে ফেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়ো ভিডিয়ো। অভিষেকের সাংবাদিক বৈঠক শেষ হতেই শনিবার রাতে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের এক্স হ্যান্ডেল থেকে এক পোস্টে জানায়, পূর্ব বর্ধমানের কালনা থানায় এই অভিযোগ জমা পড়েছে। পুলিশের দাবি, শনিবার সাংবাদিক বৈঠকে সাংসদ যে ভিডিয়ো ক্লিপগুলি দেখিয়েছেন, তার মধ্যে কয়েকটি নাকি এআই দিয়ে বানানো বা ভুয়ো। ওই ভিডিয়োয় পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন কর্মীকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য জাল হলফনামা তৈরির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। পুলিশের পালটা দাবি, ওই ভিডিয়োর মাধ্যমে ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গ পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই কালনা থানায় একটি মামলা দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজ্য সাইবার ক্রাইম বিভাগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*