বাজির অবৈধ গুদামে বিস্ফোরণের জেরে মৃত ২ Oct 26, 2018 2:29 pm Rojdin desk আমার দেশ 0 Spread the loveবাজির অবৈধ গুদামে বিস্ফোরণের জেরে মৃত্যু হল দু’জনের। আহত কমপক্ষে ১২ জন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীর লেহারতারা ফ্লাইওভারের কাছে। আহতদের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে গুদামের ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের অনেক বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। এদিকে, ওই গুদামে বাজি মজুত করে রাখার কোনও অনুমতি ছিল না। দেওয়ালিতে বিক্রি করার জন্যই সেখানে বাজি মজুত করে রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Be the first to comment