ছেলের হাতে রক্তাক্ত হলেন বৃদ্ধা মা; পড়ুন বিস্তারিত!

Spread the love
এ বার ছেলের হাতে রক্তাক্ত হলেন বৃদ্ধা মা। ঘটনাস্থল ফের সেই অশোকনগর। বুধবার ৯০ বছরের বাবাকে দাঁড় করিয়ে পরের পর চড় মেরেছিল গুণধর ছেলে। সেই ভিডিও ভাইরাল হতে নিন্দার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার আদালতে গিয়ে যখন সেই ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য বিচারকের কাছে আর্জি জানাচ্ছেন নিগৃহিত বাবা, তখন সেই অশোকনগরেরই কল্যাণগড় ষাট ফুট মোড়ে  অন্য আরেক ছেলের লোহার রডের আঘাতে রক্তাক্ত হলেন আরও এক মা।
অভিযুক্ত ছেলে শিবশঙ্কর মিত্র পেশায় গাড়িচালক। মদ্যপ অবস্থায় মাঝেমধ্যেই সে পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার, ঘরে এসে মায়ের কাছে ভাত খেতে চায় সে। তার মা লক্ষ্মী মিত্র তাকে জল ঢালা ভাত খেতে দিলে রাগে একটি লোহার রড দিয়ে মাকে বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ।
লোহার রডের আঘাতে বৃদ্ধার হাতে গভীর ক্ষত হয়। বৃদ্ধার আর্ত চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। তাঁরাই শিবশঙ্করকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বৃদ্ধাকে চিকিৎসার জন্য অশোকনগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
পরিবারসূত্রে জানা গিয়েছে, দু মাস আগে শিবশঙ্করের স্ত্রীর মৃত্যু হয়েছে। তার দুই মেয়ের একজন একাদশ শ্রেণি ও অপরজন সপ্তম শ্রেণির ছাত্রী। শিবশঙ্কর মদ্যপান করে বাড়িতে এসে মা এবং মেয়েদের অত্যাচার করে বলে রোজ রাতে হাবড়া থেকে  তার শাশুড়ি এসে নাতনির সঙ্গে থাকেন।
প্রদীপ বিশ্বাসের পর এখন গুণধর ছেলে শিবশঙ্করের নাম ঘুরছে অশোকনগরের কোনায় কোনায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*