সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই একসঙ্গে দেখা যাচ্ছিল আরবাজ খান এবং মডেল জর্জিয়া আন্দ্রিয়ানিকে। কানাঘুষো শোনা যাচ্ছিল ডেট করছেন তাঁরা। মালাইকার অরোরার সঙ্গে ডিভোর্সের পরেই জর্জিয়ার সঙ্গে প্রকাশ্যে দেখা গিয়েছিল আরবাজকে। যদিও বলিউডের অনেকেই বলেছিলেন, মালাইকার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই জর্জিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে আরবাজের। এমনকী মালাইকা এবং আরবাজের বিচ্ছেদের কারণও নাকি এই সম্পর্কই।
তবে দুনিয়া যাই বলুক না কেন মুখে কুলুপ এঁটেছিলেন আরবাজ। জর্জিয়া এবং তাঁর মধ্যে বাস্তবে যে কী চলছে সেই বিষয়ে একবারের জন্যেও মুখ খোলেননি সলমন খানের ভাই। তবে প্রবাদে আছে প্রেম বেশীদিন চাপা থাকে না। আর এক্ষেত্রেও হলো তাই। অবশেষে মুখ খুললেন আরবাজ। জানালেন, জর্জিয়ার সঙ্গে ডেট করছেন তিনি। কিছুদিন আগে গণপতি উৎসবের সময় সলমন খানের বোন অর্পিতা খানের বাড়ির পুজোতেও দেখা গিয়েছিল জর্জিয়াকে। হাজির ছিলেন তাঁর বাবাও। শোনা গিয়েছিল, গণপতি উৎসবে উপস্থিত থাকার জন্য নাকি জর্জিয়া এবং তাঁর বাবাকে বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন আরবাজ। নবরাত্রি উৎসবেও একসঙ্গেই সেলিব্রেট করতে দেখা গিয়েছে আরবাজ এবং জর্জিয়াকে।
অন্য দিকে অর্পিতার বাড়ির গণপতি উৎসবে হাজির ছিলেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকাও। একই জায়গায় উপস্থিত ছিলেন আরবাজের প্রাক্তন এবং বর্তমান প্রেমিকা। তবে পেজ থ্রি এবং সোশ্যাল মিডিয়ার ছবিতে অবশ্য এক ফ্রেমে দেখা যায়নি তাঁদের। এ দিকে সম্প্রতি লন্ডনের রাস্তায় অর্জুন কাপুরের সঙ্গে তাঁর হাত ধরে হাঁটার ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জর্জিয়ার সঙ্গে আরবাজের সম্পর্কের পাশাপাশি অর্জুনের সঙ্গে মালাইকার ঘনিষ্টতাকেও আরবাজ-মালাইকার সংসার ভাঙনের কারণ হিসেবে উল্লেখ করেছেন অনেকে।

Be the first to comment