দিল্লির দূষণ রোধ করতে এক দিনে ১ লক্ষ ৭০ হাজার গাছ লাগানোর রেকর্ড গড়লো নয়ডা

Spread the love
রাজধানীর বায়ুদূষণের পারদ অতিক্রম করেছে সমস্ত সহনীয়তার মাপকাঠি। প্রায় প্রতি দিনই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসছে দিল্লি ও সংলগ্ন এলাকা, সৌজন্যে বায়ুদূষণ। সেই পরিস্থিতির মোকাবিলা করতেই এক দিনে এক লক্ষ ৭০ হাজার গাছ লাগানোর রেকর্ড গড়ল দিল্লি সংলগ্ন শহর নয়ডা।
এই প্রথম নয়। গত আগস্ট মাসেও এক লক্ষ চার হাজার চারাগাছ রোপন করে নজির গড়েছিল এই শহর। এবার সেই নজির নিজেই ভাঙল তারা। এই কর্মকাণ্ডের কর্মকর্তারা জানান, এই কর্মসূচীতে জনস্বার্থ কল্যাণ সমিতি (আরডব্লিউএএস), স্কুলের পড়ুয়া, কলেজের পড়ুয়া এবং সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ট্রেড ইউনিয়ন ও শিল্প প্রতিষ্ঠানের স্থানীয় সংগঠনের অফিসাররাও এতে অংশগ্রহণ করেন।
তাঁরা আরও বলেন, “সাধারণ জনগণের অংশগ্রহণ আশাতীত রকমের বেশি হয়েছে। নয়তো এই বিপুল সংখ্যায় পৌঁছানো কঠিন হয়ে পড়ত। এই উদ্যোগ আমাদের সচেতনতা এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি এবং দূষণ মোকাবিলা করার প্রতি আন্তরিক প্রচেষ্টা।”
জাম, তেঁতুল, কদম, বেল, নিম, আমলা, অশোক, কাঞ্চন, জাকারান্দা, অশ্বত্থ, পিলখান, মৌলশ্রী, কালেন্ড্রা, তিকোমা, চম্পা, এরিকা পাম এবং লিলির চারাগাছ রোপণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রজাতির লতানে গাছও রোপন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যানপালন বিভাগের কর্মকর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*