যুবভারতী কাণ্ডে বিজেপিকে পাল্টা অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : যুবভারতী কাণ্ড নিয়ে মঙ্গলবার রাতে ফের বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রাতে দিল্লিতে পৌঁছে তিনি বলেন, কুম্ভ মেলায় এত লোকের মৃত্যু হল কোন তদন্ত করেছে বিজেপি সরকার? দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর তদন্ত হয়েছে? আমাদের মুখ্যমন্ত্রী ঘটনার এক ঘণ্টার মধ্যে তদন্তের আদেশ দিয়েছেন। তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। বিজেপি রাজ্য এরকম উদাহরণ কটা আছে? অন্যদিকে।জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের বিপুল অঙ্কের টাকা বরাদ্দ রয়েছে কেন্দ্রের কাছে। অঙ্কটা প্রায় তিন হাজার কোটি টাকা। এই দাবি নিয়ে আগামীকাল বুধবার তৃণমূলের এক সংসদীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের কাছে দরবার করতে যাচ্ছেন। এই দলে সংসদে দুই কক্ষের তৃণমূল নেতা, সহকারি নেতা-সহ ১০
জন প্রতিনিধি থাকবেন। তাঁদের দাবি মেনে সকালে তাঁদের সময় দিয়েছেন মন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*