দাম্পত্য সমস্যা, হতাশায় নিজেকে শেষ করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ সাংসদের

Spread the love

রোজদিন ডেস্ক : দাম্পত্য সমস্যায় জর্জরিত হয়ে নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা বাড়ছে বলে উদ্বেগ ব্যক্ত করা হল সংসদে। আজ রাজ্যসভায় জিরো আওয়ারে এই প্রসঙ্গ তুলে চমক সৃষ্টি করেন কেরালার সাংসদ হ্যারিস বীরান। আই ইউ এম এলের এই সাংসদ সরকারি তথ্য উদ্ধৃত করে জানান, ২০২৩ সালে আত্মঘাতীর সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৪১৮। এর অধিকাংশর নেপথ্যেই আছে অসুখী দাম্পত্য জীবন। হ্যারিস বীরান বলেন, এই দেশের সমাজ ব্যবস্থায় বিয়ে পবিত্র বন্ধন বলা হয়। তবে ক্ষেত্র বিশেষে এই বন্ধনই বহু জনের কাছে নীরব অত্যাচারের প্রতিমুর্তি হয়ে উঠেছে। দাম্পত্য সমস্যার জেরে আত্মঘাতী হওয়ার ঘটনাকে তিনি সমাজের নৈতিক ও আইনি ব্যর্থতা বলে মনে করেন।
তবে মহিলাদের সুরক্ষা প্রশ্নে তিনি দেশের আইনের প্রশংসা করেন। তবে দাম্পত্য সমস্যায় শুধু আইনিভাবে সমাধান সম্ভব নয়, এর জন্য রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি বৃদ্ধি দরকার বলে তিনি মনে করেন।
রাজ্যসভায় এই অভিনব বিষয়ে উল্লেখ করায় অনেকে তাঁর প্রশংসা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*