বাড়িতে চড়াও হয়ে বান্ধবীকে খুনের চেষ্টা করে আত্মঘাতী যুবক

Spread the love

রোজদিন ডেস্ক : জনবহুল পোস্তায় বান্ধবীর বাড়িতে চড়াও হয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মঘাতী হলেন এক যুবক। গুরুতর আহত যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্রে খবর, স্বামীহারা শিখা সিংহ দুই সন্তান নিয়ে ওখানে থাকেন। ছোটখাট সেলাই ইত্যাদির কাজ করে সংসার চালান। তাঁর সঙ্গে ভিকি শর্মার সম্পর্ক গড়ে ওঠে বলে প্রকাশ। গত কয়েকদিন ওই যুবককে মহিলার উদ্দেশ্যে কুকথা বলে রাস্তা দিয়ে যেতে দেখা যায়। আজ সন্তানরা বাড়ি না থাকার সময় ভিকি তাঁর বাড়িতে চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারে। এরপর চারতলা থেকে নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়।
আক্রান্ত মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*