১০টা

Spread the love
  1. রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। সূত্রের খবর, তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে। আপাতত এই দপ্তর থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই।
  2. যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় শোকজ় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। এ ছাড়াও বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর।
  3. নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ ডিসেম্বর থেকে হিয়ারিং শুরু হবে গোটা রাজ্যে। যদি খসড়া ভোটার তালিকায় কারও নাম না থাকেন, সে ক্ষেত্রে তাঁকে নাম তোলার জন্য ফর্ম ৬ পূরণ করতে হবে। তার সঙ্গে জমা দিতে হবে Annexure – IV এবং অন্যান্য নথিও।
  4. দিল্লিতে এসে পৌঁছলেন গোয়ার বার্চ বাই রোমিও লেন নাইটক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরা। মঙ্গলবার দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছোয় তাঁদের বিমান। জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁদের দেশে ফিরিয়ে এনেছেন।
  5. দিল্লি হাইকোর্টের ‘বিতর্কিত’ প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, তাঁর বিরুদ্ধে ইমপিচপেন্ট (অপসারণ) নিয়ে সংসদীয় কমিটির তদন্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলার সঙ্গে সম্পর্কিত সব পক্ষকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত।
  6. ভারতের হাতে এল আরও তিনটি ‘অ্যাপাচে এএইচ-৬৪ই’ হেলিকপ্টার। এই কপ্টারগুলি কেনার জন্য মার্কিন সংস্থা বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছিল ভারত। জুলাই মাসে প্রথম দফায় তিনটি ‘অ্যাপাচে এএইচ-৬৪ই’ হেলিকপ্টার পেয়েছিল ভারত।
  7. এ বার ডিজিটাল অ্যারেস্টে প্রতারণার শিকার বেঙ্গালুরুর এক টেক সংস্থার কর্মী। সূত্রের খবর, তাঁর কাছ থেকে প্রতারকরা ২ কোটি টাকা নিয়েছে।
  8. হাওড়া পুরসভায় ১৮ ডিসেম্বর দুপুর ১টা থেকে ১৯ ডিসেম্বর ভোর সাড়ে ৫টা পর্যন্ত সমস্ত ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ১৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে পুনরায় স্বাভাবিক হবে পানীয় জল সরবরাহ পরিষেবা, জানাচ্ছেন পুর কর্তৃপক্ষ।
  9. সোমবার সকালে বাঁকুড়ার সোনামুখীর কোচডিহি জঙ্গল থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃতদের নাম জয়ন্ত বাউরি (২৬) এবং কৃষ্ণা বাউরি (২৩)।
  10. মঙ্গলবার সকালে ভূমিকম্পের কারণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি এবং বালোচিস্তান প্রদেশের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৫.২।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*