বাংলাদেশের বিজয় দিবস পালিত

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশের বিজয় দিবস আজ উৎসাহ উদ্দীপনা র সঙ্গে দেশব্যাপী পালিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনটি স্মরণ করে ভারতীয় সেনার শৌর্য, বীরত্বর অকুন্ঠ প্রশংসা করেন।
১৯৭১ সালে এই দিনে পাকিস্তানের ৯৩ হাজার সেনা আত্মসমর্পণ করেছিলেন। ভারতীয় সেনা এই ঐতিহাসিক দিনটি স্মরণ করে সমাজ মাধ্যমে বলে, বিজয় দিবস শুধু একটি তারিখ না, ১৯৭১ সালে ভারতীয় সেনার ঐতিহাসিক জয়। ভারতীয় সেনার অসামান্য জয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক নতুন দেশের জন্ম হয়েছিল, বাংলাদেশ।
কলকাতায় এই উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। বাংলাদেশের কয়েকজন প্রতিনিধি সেখানে অংশ নেন। তাঁদের মধ্যে আটজন মুক্তিযোদ্ধা, দুজন আধিকারিক ছিলেন।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এই দিনটি স্মরণ করে ভারতীয় সেনার বাহাদুরির উচ্ছ্বসিত প্রশংসা করেন।
দেশের বিভিন্ন অংশে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*