রোজদিন ডেস্ক :
চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খেলো মমতাপন্থী তৃণমূল। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই চার টি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে এর আগে উচ্চ আদালতে গিয়েও কোন লাভ হয়নি। সেখানে অনুমতি না মেলায় শীর্ষ আদালতে যায় মমতাপন্থী তৃণমূল। আজ শীর্ষ আদালত উচ্চ আদালতের রায় ই বহাল রাখায় হতাশ দলের নেতৃত্ব।
সূত্রের খবর, পুলিশ এই চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করে। আজ শীর্ষ আদালতের বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ জানিয়ে দেয়,তৃণমূলের প্রতীক নির্বাচন কমিশন ফ্রিজ করেছে। এই পরিস্থিতিতে তাঁরা ও হস্তক্ষেপ করবেন না।এরপর এই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত।
মমতাপন্থী তৃণমূলের আর্জি ছিল, প্রতি মাসে দলের প্রায় বারো কোটি টাকা খরচ হয়। সামনেই উপনির্বাচন, এই টাকা ব্যবহারের জন্য তাঁরা অনুমতি চান। কিন্তু উচ্চ আদালতের পর শীর্ষ আদালতেও এই আর্জি খারিজ হয়ে গেল।
উল্লেখ্য, এর আগেও দলের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। শর্তসাপেক্ষে সেই টাকা ব্যবহারের অনুমতি দেয় উচ্চ আদালত। এর জন্য একজন বিশেষ অফিসার ও নিয়োগ করা হয়। তিনিই অ্যাকাউন্ট পরিচালনা করছেন।

Be the first to comment