তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ, শাস্তির কোপে ৫ বিএলও, এফআইআর দায়েরের নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক : নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে ৫ জন বিএলও বা বুথ লেভেল অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার পাশাপাশি এফআইআর দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত বিএলওদের বিরুদ্ধে সরাসরি একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার বারাসত মহকুমার তিন বিএলও— তপন কুমার সাহা, অভিজিৎ দে এবং কুমারজিৎ দত্তের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তিনজনকে আগেই শো-কজ করা হয়েছিল। কিন্তু তাঁদের জবাব সন্তোষজনক না হওয়ায় কড়া ব্যবস্থা নিল কমিশন। এছাড়াও বীরভূমের দুবরাজপুর ও ময়ূরেশ্বরের দু’জন বিএলওর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে পদক্ষেপ করা হয়েছে। ভোটের আগে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন যে কোনও রকম গাফিলতি বরদাস্ত করবে না, এই পদক্ষেপে তা স্পষ্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*