মহিলা বিল, অভিষেক ব্যানার্জি কে ধন্যবাদ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক
লোকসভায় আজ মহিলা সংরক্ষণ সংশোধনী বিল সহ তিনটি বিলের বিরুদ্ধে টি এম সি সাংসদ রা ভোট দেওয়ায় বিরোধী নেতা রাহুল গান্ধী খুশি।। টি এম সি র সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কে তিনি এর জন্য ফোন করে ধন্যবাদ জানিয়েছেন বলে জানা গেছে।
রাজ্যে নির্বাচনী প্রচার থাকায় অভিষেক ব্যানার্জি সংসদে না যেতে পারলেও তাঁর দলের অন্য সব সাংসদ ই একযোগে সরকারের আনা তিনটি বিলের বিরুদ্ধে ভোট দেন। বিরোধী দের সম্মিলিত ভোটে তিনটি বিল পাশ করাতে ব্যর্থ হয় কেন্দ্র।
চলতি সপ্তাহে রাজ্যে নির্বাচনী প্রচারে এসে বিজেপি র সঙ্গে টি এম সি কেও এক বন্ধনীতে রেখে একের পর এক তোপ দেগেছিলেন রাহুল গান্ধী।
গতকাল এই দুই দলের বিরুদ্ধে ই নানা অভিযোগ এনে “জনতার চার্জশিট ” প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস।
আজ সংসদে টি এম সি র সহযোগিতা য় রাহুল গান্ধী আপ্লুত বলে জানা যায়।
এর ফলে আগামীতে দুই দলের সম্পর্কে র উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*