রোজদিন ডেস্ক :
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বর অভিযোগ নিয়ে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিলো আদালত। আজ এলাহাবাদ উচ্চ আদালতের লক্ষ্ণৌ বেঞ্চ এই নির্দেশ দেয়। যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।
লক্ষ্ণৌ বেঞ্চের বিচারপতি সুভাষ বিদ্যার্থী এই নির্দেশ দেন।এফআইআর নথিভুক্ত করার পর এই বিষয়ে
(উত্তর প্রদেশ) রাজ্য সরকারকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত ও করতে বলেছে আদালত। সূত্রের খবর, এস ভিগ্নেশ শিশিরের এক পিটিসানের প্রেক্ষিতে এই নির্দেশ। গত ২৮ জানুয়ারি এমপি / এমএলএ-র বিশেষ আদালতেও এই অভিযোগ করেছিলেন তিনি।
বিশেষ আদালত জানিয়ে দেয়, নাগরিকত্ব বিবেচনা তাদের আওতায় পড়ে না। অভিযোগকারী ভিগ্নেশ শিশির
কর্ণাটকের বিজেপি কর্মী। এর আগে রায়বেরিলির বিশেষ আদালতে তিনি এই আর্জি জানিয়েছিলেন। গত বছর ১৭ ডিসেম্বর তাঁর অনুরোধে উচ্চ আদালত তা লক্ষ্ণৌ-এ পাঠিয়ে দেয়।
প্রাথমিকভাবে লক্ষ্ণৌ-এর এমপি / এমএলএ আদালত এই আর্জি খারিজ করে আবেদনকারী কে উচ্চ আদালতে যেতে বলে। এই পরিপ্রেক্ষিতে আদালত আজ এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে।

Be the first to comment