নয়ডায় সিটু দফতর সিল করার অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক
ব্যাপক শ্রমিক আন্দোলনের জেরে উত্তর প্রদেশের নয়ডায় সিটু র দফতর সিল করে দিলো যোগী আদিত্য নাথের সরকার।
সংগঠনের সাধারণ সম্পাদক এলামারাম করিম এই অভিযোগ করেন।। ন্যুনতম বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়েছে নয়ডা। বিক্ষোভ আন্দোলন দমন করতে যোগী প্রশাসনের পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস প্রয়োগ করে। সিটু নেতা সহ কয়েকশো শ্রমিক এখন ও জেলবন্দি।
তাঁদের মুক্তির দাবিতে শুক্রবার সিপি আই এমের সাধারণ সম্পাদক এম এ বেবি, জন ব্রিটাস, অমরা রাম সহ এক প্রতিনিধি দল জেলবন্দি শ্রমিক ও জেলা শাসকের সঙ্গে দেখা করতে যান। পথে পুলিশ তাঁদের বাধা দিলে তাঁরা সেখানেই বসে পড়ে প্রতিবাদ জানান।পরে জেলাশাসক তাঁদের সঙ্গে দেখা করলেও বন্দি শ্রমিক দের সঙ্গে দেখা করার অনুমতি মেলেনি।
সিটু র অভিযোগ, জেলবন্দি শ্রমিকদের কোন খবর মিলছে না। জেলাশাসক মৌখিক ভাবে বন্দি শ্রমিক দের মুক্তির দাবি মেনে নেন। যদিও কবে, কখন তা কার্যকর হবে তা নিয়ে উদ্বিগ্ন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*