বিজেপির মুখে মহিলা সংরক্ষণ, পালটা দিলেন তৃণমূলনেত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপির মুখে মহিলা সংরক্ষণের মেকি ও সাজানো কথা শুনে তাদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে এক ভিডিয়ো বার্তায় মহিলা সংরক্ষণে বিজেপি উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে।দেন। তিনি বলেন, মহিলাদের জন্য যদি এতোই ভাবে তাহলে এর সঙ্গে এলাকা পুনর্বিন্যাসকে কেন জুড়ে দেওয়া হল? ওই ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “সেই বিজেপি যারা তাদের নিষ্ঠুর ও চক্রান্তের এসআইআরের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলাকে ভোটার তালিকা থেকে ঠান্ডা মাথায় বাদ দিয়েছে, তারাই এখন সংসদে মহিলা সংরক্ষণ নিয়ে চিৎকার করছে।

যদি তাদের উদ্দেশ্য সত্যিই সৎ হত এবং তারা সত্যিই মহিলাদের জন্য আরও ভালো রাজনৈতিক প্রতিনিধিত্ব চাইত, তাহলে কেন তারা ইচ্ছাকৃতভাবে এটিকে সীমানা পুনর্বিন্যাসের সঙ্গে জুড়ে দিল? কারণ মহিলাদের নিয়ে উদ্বেগের নাটকের আড়ালে, এই নারী-বিরোধী দলের আসল এজেন্ডা ছিল ভারতের রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকা এবং যে রাজ্যগুলি তারা শাসন করে সেখানে আরও বেশি সংখ্যা লোকসণা তৈরি করা।

এই নির্লজ্জ রাজনৈতিক উদ্দেশ্যে এলাকা পুনর্বিন্যাসের কারসাজি গোটা দেশের জাতির সামনে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গিয়েছে। বিজেপির লজ্জা হওয়া উচিত মহিলাদের আশা, আকাঙ্ক্ষাকে তাদের স্বার্থসিদ্ধির অ্যাজেন্ডা চাপিয়ে দেওয়ার জন্য সস্তা রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করার জন্য।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*