অকালে প্রয়াত তরুণ অভিনেতা প্রণব চ্যাটার্জি, শোকস্তব্ধ টলিউড

Spread the love

রোজদিন ডেস্ক :
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল প্রয়াণের রেশ না মিলতেই ফের শোকের ছায়া টলিউডে। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তরুণ অভিনেতা প্রণব চ্যাটার্জি। বয়েস হয়েছিল মাত্র ৩৩। ছোট পর্দার পরিচিত মুখ প্রণব চ্যাটার্জির এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিউড সহ রাজ্যের বিনোদন জগত।
গতকাল আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ফেলেন তিনি। তখনও রাহুল ব্যানার্জির শেষকৃত্যে ব্যস্ত প্রায় গোটা টলিউডই। এর মাঝেই প্রণব চ্যাটার্জির মৃত্যু সংবাদে স্তম্ভিত, বাকরুদ্ধ তাঁর সহকর্মীরা। শোক প্রকাশের ভাষাও যেন হারিয়ে গেছে তাঁদের।
সদালাপী, কঠোর পরিশ্রমী, একনিষ্ঠ এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*