কলকাতা পুরসভার বোরো চেয়ারম্যান, অ্যাকাউন্টস কমিটির পদত্যাগ করলেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা পুরসভায় তৃণমূলের ভাঙন ক্রমে আরও প্রকট হচ্ছে। নাম না করে দলের নেতৃত্বকে তোপ দেগে আজ ১২ নম্বর বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ ও অ্যাকাউন্টস কমিটি থেকে অরূপ চক্রবর্তী পদত্যাগ করলেন। তবে তাঁরা কাউন্সিলর পদ ছাড়ছেন না বলে জানান।
আজ তাঁরা দুজনে পুর ভবনে গিয়ে ইস্তফা পত্র জমা দেন। কয়েকদিন আগে ৯ নম্বর বোরোর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসও এই পদে ইস্তফা দিয়েছেন।
১২ নম্বর বোরোর চেয়ারম্যান তথা ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের নাম এর আগে ও নানা ঘটনা য় শোনা গেছে। দলের মুখপাত্র হিসাবে অরূপ চক্রবর্তী টিভি-র পর্দায় অত্যন্ত চেনা মুখ।

ইস্তফা দেওয়ার পর দুই নেতাই দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন। অরূপ চক্রবর্তী বলেন, মানুষের রায় মানা উচিত। হার স্বীকার করতে হয়।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে সব সময় যে সেলিব্রিটিরা থাকতেন, যে নেতা মন্ত্রীরা থাকতেন তাঁরা এখন কোথায় বলে প্রশ্ন তোলেন তাঁরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী জনবিচ্ছিন্ন হয়ে গেছিলেন বলে মন্তব্য করেন।
নাম না করে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে নিশানা করে বলেন, শুধু বহু নিরাপত্তা, কনভয় নিয়ে ঘুরলেই নেতা হওয়া যায় না। এখনই দল না ছাড়লেও তাঁদের বিদ্রোহ জারি রাখার ইঙ্গিত মেলে। সুশান্ত ঘোষ ক্ষোভের সঙ্গে বলেন, তিনি আক্রান্ত হলেও সেই বিষয়ে তদন্তে তেমন কিছু এগোয়নি।
দলের সাধারণ কর্মীরা আক্রান্ত হলেও দল কোথায় প্রশ্ন তোলেন তাঁরা। বিজেপির প্রশংসা করে বলেন, ওঁরা হামলা বন্ধে বার্তা দিচ্ছেন, আক্রান্তদের পাশে গিয়েও দাঁড়াচ্ছেন। অথচ এই অসময়ে দলের নেতাদের ভূমিকার সমালোচনায় সরব হন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*