রোজদিন ডেস্ক: বিরোধী দের তুমুল বিরোধিতা র মাঝে অসম বিধান সভায় বুধবার অভিন্ন দেওয়ানি বিধি বিল গৃহীত হোল। এর ফলে বিয়ে, ডিভোর্স, উত্তরিধাকার, সহবাস সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে রাজ্যের সব নাগরিকদের এক ই আইনের আওতায় আনা হচ্ছে।
উত্তর পূর্বাঞ্চলে এই প্রথম ও সারা দেশে অসম হোল তৃতীয় রাজ্য, যেখানে এই বিধি চালু হচ্ছে।
বিরোধী রা বিল টি আরও আলোচনার জন্য সিলেক্ট কমিটতে পাঠানোর দাবি করেন। তাঁরা একে রাজনৈতিক এজেন্ডা বলে তোপ দাগেন।। বহু বিবাহ, ডিভোর্স, ক্ষতিপূরণ, বিয়ে নথিভুক্ত ইত্যাদি অভন্ন দেওয়ানি বিধিতে যা উল্লেখ করা হয়েছে, তা ইতিমধ্যে বিভিন্ন আইনের মাধ্যমে রূপায়িত হয়, এর জন্য এই বিধি আনার কি প্রয়োজন ছিল বলে কংগ্রেস পরিষদীয় নেতা ওয়াজেদ আলি চৌধুরী প্রশ্ন তোলেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিল গ্রহণ কে অসমের ইতিহাসে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন।
এর ফলে অসমের ষঢঠ তফসিল ভুক্ত এলাকা ছাড়া সব নাগরিকদের জন্য এক ই আইন প্রযোজ্য হবে বলে মুখ্যমন্ত্রীর দাবি।

Be the first to comment