রোজদিন ডেস্ক : একুশের ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগে এফআইআর দায়ের হয়েছে টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। গত ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর দাবি, সমাজমাধ্যমে ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাসে উসকানি দিয়েছিলেন পরমব্রত। আর প্রকাশ্যে তাতে সমর্থন জানান স্বস্তিকাও। এবার সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আগামী ২৯ মে মামলার শুনানি হতে পারে। অভিযোগকারী আইনজীবী জানান, ২০২১ সালের ২ মে বিকেলে ভোটের ফল প্রকাশের পর পরমব্রত এক্স হ্যান্ডেলে একটি উসকানিমূলক পোস্ট করেন। স্বস্তিকা সেই উসকানিতে সমর্থন জানান। এর ঠিক কয়েক ঘণ্টা বাদেই বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করা হয়। শুধু তাই নয়, দুই তারকার এহেন পোস্ট ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও জানান ওই আইনজীবী।

Be the first to comment