কলকাতায় আওয়ামী লিগের কয়েকশো কর্মীর আশ্রয় স্থল!

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের রাজনীতিতে সক্রিয় হতে পারেন বলে তাঁর দল আওয়ামী লিগ মনে করে। ভারত সরকারের দেওয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শেখ হাসিনা দিল্লিতে থাকলেও কলকাতায় তাঁর দলের ছয়শোর বেশি নেতা-কর্মী আত্মগোপন করে আছেন। এক নামী বিদেশি সংবাদ মাধ্যম এই দাবি করে জানিয়েছে, ভারত এই দলের কর্মকান্ড ও সংগঠন টিকিয়ে রাখার জন্য এক গুরুত্বপূর্ণ আশ্রয় স্থল হয়ে উঠেছে। এমনকি কলকাতায় থাকা আওয়ামী লিগের নেতারা মনে করেন, শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়নি, তিনি স্বমহিমায় আবার দেশে ফিরতে পারেন।
সুত্রের খবর, শেখ হাসিনা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দলীয় বৈঠক, বাংলাদেশে থাকা নেতা-কর্মীদের সঙ্গে ফোনালাপে ব্যস্ত থাকেন। বাংলাদেশের আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ওপর এখন তাঁদের নজর। এর ফলাফল, ভবিষ্যত পরিস্থিতির ওপর তাঁদের কর্মসূচি নির্ভর করছে। গত এক বছরে সাবেক সাংসদ, নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে দলীয় কৌশল নিয়ে আলোচনা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আসন্ন সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করছেন।
শেখ হাসিনার আমলে হওয়া বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজগুলি তাঁরা অস্বীকার করেন। কলকাতায় থাকা নেতাদের অন্যতম হলেন প্রাক্তন সাংসদ এ এফ এম বাহাউদ্দিন নাছিম, তানভীর শাকিল জয়, সাদ্দাম প্রমুখ। তাঁরা বিদেশি ওই সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়েছেন।
তাঁদের মধ্যে তানভীর শাকিল জয় অতীতের ভুল স্বীকার করেছেন। ২০১৮ সাধারণ নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ছিল না, তাঁরা কর্তৃত্ববাদী ছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে অন্য নেতারা এই সব মানতে নারাজ। তাঁদের এই নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না বলে তাঁদের আশা।
মহম্মদ ইউনুসের সরকারের পর কারা ক্ষমতায় আসে তাঁরা সেদিকে নজর রাখছেন।
দিল্লি, কলকাতায় আওয়ামী লিগের কর্মকান্ড এই দেশের সরকারকে বিব্রত করছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*