পাখির চোখ বাংলা, সাংসদ-নেতৃত্বদের নিয়ে বিশেষ বৈঠক অমিত শাহের

Spread the love

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা, ভোটার তালিকার বিশেষ সংশোধন সহ নানা ইস্যুকে সামনে রেখে যখন বিধানসভা ভোটের রণকৌশল সাজাচ্ছে তৃণমূল। ঠিক তখনই তার পাল্টা প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিজেপি।
সোমবার, বিজেপি সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর বৈঠকে তিনি বলেন, এ রাজ্যের কোনও বাসিন্দা যদি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, সেই প্রক্রিয়াটা যাতে মসৃণভাবে হয়, তার জন্য উদ্যোগী হতে হবে বিজেপির নেতা কর্মীদের।
সূত্রের খবর শাহ বলেছেন, এই বিষয়গুলিতে সাংগঠনিকভাবে সাহায্য করতে হবে। পাশাপাশি, ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়েও দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, এছাড়াও তিনি বলেন, কোথাও কোনও ভুয়ো ভোটার রয়েছে কিনা, কোনও বাংলাদেশের নাগরিকের খোঁজ মিলছে কিনা, সেই সব তথ্য় যেন নেতা-কর্মীদের কাছে অবশ্যই থাকে। ভোটের আগে নতুন রাজ্য সভাপতির নেতৃত্বে দলীয় সংগঠন সাজানোর বিষয়েও নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*