বিহার নির্বাচন, বিজেপিকে নিশানা পি কে-র

Spread the love

রোজদিন ডেস্ক : একদা নামী ভোটকুশলি ছিলেন তিনি। তাঁর ভোট কৌশলে একদা জয়ের মুকুট উঠেছিল নরেন্দ্র মোদি, নীতিশ কুমার, মমতা ব্যানার্জিরও। বিহারের ভূমিপুত্র প্রশান্ত কিশোর (পি কে)  এবার নিজেই রাজনৈতিক দল গড়ে ভোটে প্রার্থী দিয়েছেন।

কিন্তু গত দুদিনে তাঁর দলের তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় উদবিগ্ন তিনি। তাঁর অভিযোগ, বিহারে যেনতেন প্রকারেণ সরকার গড়তে চায় বিজেপি।

তাঁর দলের প্রার্থীদের ভয় দেখিয়ে বিজেপিই মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছে। দেশের যে কোন রাজ্যে যে দলই জিতুক, বিজেপিই সরকার গঠন করে বলে কটাক্ষ করেন তিনি। এবার বিহারেও তারা একই কৌশল নিয়েছে।

গেরুয়া শিবির যাতে ভয় দেখিয়ে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য না করে, এই বিষয়ে ব্যবস্থা নিতে তিনি নির্বাচন কমিশনকে আর্জি জানিয়েছেন।

অন্যদিকে এই নির্বাচনে আরজেডি ও কংগ্রেসের আসন নিয়ে টানাপোড়েন অব্যাহত। সূত্রের খবর অন্তত এগারটি আসনে উভয় পক্ষের প্রার্থীরা আছেন। এখন অবধি তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের কোন কথা শোনা যায়নি। ফলে জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী থাকছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*