রোজদিন ডেস্ক :
দমদমের নাগেরবাজার উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন বাইক আরোহী বিশাল কুমার ঢালিয়া (৫০)। আজ বিমানবন্দরমুখি উড়াল পুলে একটি গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর অভিঘাতে বাইক আরোহী ছিটকে নীচে পড়ে যান৷ স্থানীয় মানুষ, পুলিশ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালক রাকেশ আগরওয়ালও আহত হয়ে হাসপাতালে ভর্তি। ছুটির দিনে ভয়াবহ এই দুর্ঘটনায় ওখানে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকার শোকের ছায়া নেমেছে।

Be the first to comment